Advertisement

Weather Forecast: থাইল্যান্ড থেকে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, শনিবারই গভীর নিম্নচাপ? উইকএন্ডে ভাসবে বাংলা

থাইল্যান্ড থেকে ধেয়ে আসছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ। এই ওয়েদার সিস্টেমের পূর্বাভাস সত্যি হলে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও থেকে যাচ্ছে।

আবহাওয়ার আপডেটআবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 7:08 AM IST
  • থাইল্যান্ড থেকে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত
  • বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ
  • একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও থেকে যাচ্ছে

থাইল্যান্ড থেকে উত্তর আন্দামান সাগরের দিকে এগিয়ে আসছে ঘূর্ণাবর্ত। এর জেরে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। এমনটাই জানিয়েছে IMD। ফলত বর্ষার বিদয়ালগ্নেও নতুন করে ভাসবে বাংলা। 

নিম্নচাপের গতিবিধি
শনিবার সন্ধ্যার মধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তারপর সেটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৩-৪ দিনের মধ্যে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। পাশাপাশি বাংলার উপর একটি মৌসুমী অক্ষরেখাও অ্যাক্টিভ রয়েছে। অক্ষরেখাটি সৌরাষ্ট্র থেকে রাঁচি ও দিঘার উপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আবার সিকিম থেকে ওড়িশা পর্যন্ত আরও একটি অক্ষরেখা চলে গিয়েছে। এটি উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে। এই সমস্ত ওয়েদার সিস্টেমের জেরে বৃষ্টি থামার কোনও সুযোই নেই বাংলায়। 

আসছে ঘূর্ণিঝড়?
শনিবার বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আমেরিকার আবহাওয়া মডেল বলছে সেটিই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদিও মৌসম ভবন এই নিয়ে এখনও পর্যন্ত কোনও আপডেট দেয়নি। যদি একান্তই ঘূর্ণিঝড় তৈরি হয় তবে সেটির নাম হবে 'অর্ণব'। এই নাম দিয়েছে বাংলাদেশ। 

উইকএন্ডে ভাসবে বাংলা
আবহাওয়া দফতর জানিয়েছে, শনি এবং রবিবার ভালই বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে। তবে টানা বৃষ্টির সম্ভাবনা কম। মোটামুটি বিক্ষিপ্তভাবেই বৃষ্টি হবে জেলায় জেলায়।

কোন কোন জেলায় শনি-রবি বৃষ্টি?
শনিবার কলকাতা, হাওড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঝড় বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে। আর রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
 শনিবার থেকে বদলাতে পারে উত্তরবঙ্গের পরিস্থিতি। এদিন থেকে বৃষ্টি কমতে পারে উত্তরের জেলাগুলিতে। উইকএন্ডেও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement