Advertisement

West Bengal Weather Update: আজও বৃষ্টি দক্ষিণবঙ্গের ৯ জেলায়, উত্তরের কোথায় কোথায় দুর্যোগ? লেটেস্ট আপডেট

আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে? কলকাতা কি ভিজবে? উত্তরবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে? জেনে নিন ২১ অগাস্ট, শুক্রবারের আবহাওয়ার লেটেস্ট আপডেট।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2026,
  • अपडेटेड 6:29 AM IST
  • আজ কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
  • দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে?
  • উত্তরবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে?

বৃহস্পতিবার ভ্যাপসা গরম ছিল বাংলার অধিকাংশ জেলায়। বিশেষত, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল চরমে। যার ফলে একটু হাঁটাচলা করলেই ঘাম হচ্ছিল। পিছু নিচ্ছিল ক্লান্তি। সেই সঙ্গে বৃষ্টির দেখা তেমন একটা ছিল না বললেই চলে। আর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুক্রবারও আবহাওয়ার হাল তেমনই থাকার সম্ভাবনা রয়েছে। আজও খুব একটা বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরং হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। 

তাই আর সময় নষ্ট না করে ২১ অগাস্ট, শুক্রবারের আবহাওয়ার আপডেট জেনে নিন। 

আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? 
বৃহস্পতিবার রাতেও চরম ভ্যাপসা আবহাওয়া সহ্য করতে হয়েছে কলকাতাবাসীকে। আকাশ ছিল মেঘলা। আর আজ সকালেও আকাশে মেঘের দেখা মিলেছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, আজ মেঘমুক্ত আকাশও দেখা যেতে পারে। উঠতে পারে রোদ। তবে সারাদিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই আজ বাইরে বেরলে সঙ্গে ছাতা রাখা মাস্ট। নইলে ভিজতে হতেই পারে।

যদিও শনিবার আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। ওই দিন কমবে বৃষ্টিপাত। তবে রবিবার থেকে আবার বৃষ্টির প্রভাব বাড়তে পারে। 

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কী খবর? 
মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই নিম্নচাপ শক্তি হারিয়েছে। কিন্তু মৌসুমী অক্ষরেখা রয়েছে অ্যাক্টিভ। যেই কারণে আজও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে ভারী বর্ষণের সম্ভাবনা প্রায় নেই। 

আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই সব জেলায়। তবে শনিবার আবহাওয়ার হাল বদলে যেতে পারে। 


উত্তরবঙ্গে কী হবে? 
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলি দুর্যোগ কাটিয়ে ফেলেছে। তবে উত্তরবঙ্গের হাল বেশ খারাপ। শুক্রবার উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পাহাড়ের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গবাসীরা অবশ্যই সতর্ক থাকুন। আজও বাইরে বেরলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। নইলে বেকার ভিজতে হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement