Advertisement

West Bengal Weather Update: আজ ঝোড়ো হাওয়ার সঙ্গী হবে তুমুল বৃষ্টি, কোন কোন জেলায় অ্যালার্ট?

শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও বর্ষা পরিস্থিতি নিয়ে অ্যালার্ট রয়েছে। আসুন গোটা রাজ্যের আবহাওয়ার আপডেট জানা যাক।

পশ্চিমবঙ্গের আবহাওয়াপশ্চিমবঙ্গের আবহাওয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2026,
  • अपडेटेड 7:19 AM IST
  • শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে
  • সঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া
  • উত্তরবঙ্গেও বর্ষা পরিস্থিতি নিয়ে অ্যালার্ট রয়েছে

শুক্রবার ভোর থেকেই বৃষ্টি দেখছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর এমন আবহাওয়া আজ সারাদিনই চলতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মোটের উপর মেঘলা থাকবে আকাশ। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও মোটের উপর বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। সেখানেও একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি।  

তাই আর সময় নষ্ট না করে আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন। 

শুক্রবার কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায় ভোর থেকেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আর এমন আবহাওয়া আজ চলবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। 

এই দিন কলকাতায় মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। মোটের উপর মেঘলা থাকতে পারে আকাশ। পাশাপাশি দমকা হওয়া বয়ে যেতে পারে। 

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে?
শুক্রবার দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা। বিশেষত, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ার মতো জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সর্বত্র ভারী বৃষ্টি হবে না। বরং অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রবল। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
বেশ কিছু দিন ধরেই নিয়মিত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। কখনও বৃষ্টির দাপট বাড়ছে। কখনও আবার কমছে। আর যতদূর খবর, শুক্রবারও ভালই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষত, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। 

এছাড়া ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। ও দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। 

Advertisement

মাথায় রাখতে হবে, দীর্ঘ বৃষ্টিতে হাল খারাপ পাহাড়ের রাস্তার। ফুঁসছে একাধিক নদী। তার উপর আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। 


 

Read more!
Advertisement
Advertisement