Advertisement

West Bengal Weather Update: আবহাওয়ার বড়সড় বদল, বিরাট বৃষ্টির পূর্বাভাস; কোন কোন জেলায় সতর্কতা

অস্বস্তিকর গরম থেকে শেষ পর্যন্ত রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। উইকএন্ডেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় রয়েছে কমলা ও হলুদ সতর্কতা। রইল লেটেস্ট ওয়েদার বুলেটিন।

কোন কোন জেলায় ঝড়বৃষ্টি? কোন কোন জেলায় ঝড়বৃষ্টি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 3:58 PM IST
  • গরম থেকে শেষ পর্যন্ত রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
  • একাধিক জেলায় রয়েছে কমলা ও হলুদ সতর্কতা

হাঁসফাঁস করা অস্বস্তিকর গরম থেকে শেষ পর্যন্ত রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। উইকএন্ডেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় রয়েছে কমলা ও হলুদ সতর্কতা। কবে আবহাওয়ার ভোলবদল হবে? 

আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশের কারণে উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে কোন জেলায় কবে বৃষ্টি? 
২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির দেখা মিলবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে অতিমাত্রায় জলীয় বাষ্প থাকার কারণে এখনই ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটছে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। 

কোন কোন জেলায় সতর্কতা?
বৃহস্পতিবার কমলা সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। হলুদ সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়ায়। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে অস্বস্তিকর গরম বজায় থাকবে। 

শুক্রবার ঝড়বৃষ্টির কমলা সতর্কতা থাকবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে। নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

শনিবার কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে। 

রবিবার ঝড়বৃষ্টি হবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। 

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্স অঞ্চলে আগামী কয়েকদিন প্রকৃতি রুদ্ররূপ ধারণ করতে পারে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ১৮ থেকে ২০ জুনের মধ্যে প্রায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকায় জল জমা এবং পাহাড়ি নদীগুলির জলস্তর আকস্মিক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী (৭-১১ সেমি) বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পুরো উত্তরবঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  একটানা ভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। লাল সতর্কতা জারি থাকবে শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement