Advertisement

West Bengal Rain Forecast: আজও বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? লেটেস্ট আপডেট

আজও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ও কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে আলাদা করে কোনও সতর্কতা জারি করা নেই। তাই ঝটপট আজকের আবহাওয়ার আপডেটটা জেনে নিন।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 9:29 AM IST
  • আজও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে
  • দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ও কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল
  • আলাদা করে কোনও সতর্কতা জারি করা নেই

নিম্নচাপের খেলা শেষ। কিন্তু বৃষ্টি থেকে এখনই পুরোপুরি রেহাই নেই। বরং আজ ২৮ সেপ্টেম্বরও বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। বিশেষত, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে আজ থেকেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমার সম্ভাবনা প্রবল হচ্ছে। দেখা মিলতে পারে রোদের। 

তাই আর সময় নষ্ট না করে ঝটপট আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন। 

বর্ষার কী খবর?

পশ্চিমবঙ্গে বৃষ্টির নেপথ্য ছিল নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং মধ্য ভারতের আবহাওয়া ব্যবস্থা। তবে ধীরে ধীরে নিম্নচাপ দুর্বল হয়ে গিয়েছে। এছাড়া উত্তর ভারতের দিকে পশ্চিমী ঝঞ্জার প্রভাবে বদলে গিয়েছে মেঘের বিন্যাস। স্যাটেলাইট ছবিতে ২৩ ও ২৭ সেপ্টেম্বরের দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে মেঘের পরিমাণ কমতে দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে হাওয়া বদল হতে পারে পশ্চিমবঙ্গে।

দক্ষিণবঙ্গে কী হবে? 
নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন নিয়মিত বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যদিও এবার সেই পরিস্থিতি বদলে যাচ্ছে। আজ, ২৮ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশি কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও প্রবল। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ সব জেলার জন্যই মোটের উপর একই পূর্বাভাস জারি করা হয়েছে। যদিও কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে হুট করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। 

কলকাতার আবহাওয়ার লেটেস্ট আপডেট
আজ কলকাতার আকাশ মোটের উপর মেঘলা থাকতে পারে। আবার রোদের দেখাও পাওয়া যেতে পারে। এমনকী দিনের কোনও সময় হালকা বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে বৃষ্টির কোনও সতর্কতা নেই। এমনই আবহাওয়া আগামী ২ দিন থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষত, ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পাহাড়ি জেলা। এছাড়া পাহাড়ের দিকে মোটের উপর মেঘলা থাকবে আকাশ। যদিও কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

আর নীচের দিকে জেলাগুলিতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আবহাওয়া মনোরম থাকতে পারে। তবে কোথাও কোথায় বিচ্ছিন্নভাবে বর্ষণ হলেও হতে পারে। 

ওদিকে ২৯ সেপ্টেম্বরও পাহাড়ের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে।  
 

 

Read more!
Advertisement
Advertisement