Advertisement

Weather Update: বৃহস্পতিতে আরও বাড়বে দুর্যোগ, চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, কোন কোন জেলা বৃষ্টিতে ভাসবে?

চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দফায় দফায় বৃষ্টিপাতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কত দিন চলবে দুর্যোগ?

কলকাতায় বৃষ্টির চিত্র কলকাতায় বৃষ্টির চিত্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Aug 2026,
  • अपडेटेड 6:51 AM IST
  • চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও ব্যাপক বৃষ্টিপাত
  • দফায় দফায় বৃষ্টিপাতে ভাসবে কলকাতা
  • কত দিন চলবে দুর্যোগ?

বুধবার দিনভর দফায় দফায় বৃষ্টিপাতে ভেসেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃহস্পতিবারও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। শুধু বৃহস্পতি নয়, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। বাদ পড়বে না উত্তরবঙ্গও। সেখানে কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

ঘূর্ণাবর্তের চোখরাঙানি
হাওয়া অফিস জানিয়েছে,  উত্তর-পূর্ব বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এর ফলে সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। এতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি  মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে শুরু করে হরিয়ানার রোহতক, উত্তরপ্রদেশের শাহজাহানপুর ও সুলতানপুর হয়ে বিহারের গয়া ও বাংলার বাঁকুড়ার উপর দিয়ে পূর্ব দিকে মিজোরাম অভিমুখে বিস্তৃত রয়েছে। এই দুই ওয়েদার সিস্টেমের কারণেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বঙ্গে। 

দক্ষিণবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি?
বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই।  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ১৫টি জেলার প্রতিটিতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। 

শুক্রবার এবং শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির রেশ বজায় থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি?
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

বজ্রবিদ্যুতের সময়ে খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির জন্যে নিচু জায়গায় জল জমে যাওয়া, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। ফলত সতর্কতা জারি করা হয়েছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement