Advertisement

New Districts : নতুন করে ৫ জেলা তৈরি হবে রাজ্যে, কোথায় কোথায়? জেনে নিন

প্রশাসনিকভাবে এটি পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক বিভাগের অধীনে রয়েছে। এর বিস্তীর্ণ অংশটি দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলার একাধিক মহকুমার মধ্যে বিভক্ত।

নতুন জেলার ঘোষণা মুখ্যমন্ত্রীর নতুন জেলার ঘোষণা মুখ্যমন্ত্রীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 2:11 PM IST
  • একাধিক ফায়ার ব্রিগেডও তৈরি করা হবে বলে জানান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
  • গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা

রাজ্য বাজেটে নতুন ৫ টি জেলা গঠনের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই পাঁচটি জেলা হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। এই এলাকাগুলির মধ্যে কোনও কোনওটি এখন মহকুমা হিসেবে রয়েছে। যদিও কলকাতা নিজেই একটি জেলা। সেটা কীভাবে ভাগ করে নতুন জেলা গড়ে তোলা হবে তা এখনও জানা যায়নি। 

আবার সুন্দরবন হল একটি সুবিশাল ব-দ্বীপ অঞ্চল ও ম্যানগ্রোভ অরণ্য। প্রশাসনিকভাবে এটি পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক বিভাগের অধীনে রয়েছে। এর বিস্তীর্ণ অংশটি দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলার একাধিক মহকুমার মধ্যে বিভক্ত। অনুমান করা হচ্ছে, এই এলাকাগুলি নিয়েই আলাদাভাবে জেলা গঠন করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। 

স্বপন দাশগুপ্ত আরও জানান, কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা। পাশাপাশি শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

একাধিক ফায়ার ব্রিগেডও তৈরি করা হবে বলে জানান অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিতদাবলিং, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপে। একই সঙ্গে দার্জিলিংয়ের ডালি ফায়ার ব্রিগেড স্টেশনকে উন্নত করা হবে।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগেই নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল, একাধিক নতুন জেলা গঠনের পরিকল্পনা রয়েছে তাঁদের। প্রশাসনিক সুবিধা সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য পুরসভা ও মহকুমা বাড়ানো হতে পারে। সেই ঘোষণা মতোই এদিনের বাজেটে ঘোষণা করা হল সরকারের তরফে। 

Read more!
Advertisement
Advertisement