Advertisement

Government Bus in West Bengal: মহিলা যাত্রীদের দেখলে সরকারি বাস দাঁড়াচ্ছে না? হেল্পলাইন নম্বরগুলি রইল

মহিলা যাত্রীদের বাসে না তোলার অভিযোগ পেয়ে কড়া পদক্ষেপ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি জানিয়েছেন, কন্ট্রোল রুম চালু করা হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট ইউনিটের অপারেশনাল সময়জুড়ে এই কন্ট্রোল রুম চালু থাকবে।

কলকাতার কোন কোন রুটে বাস বাড়ল? কলকাতার কোন কোন রুটে বাস বাড়ল?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 2:42 PM IST
  • মহিলা যাত্রী বেশি থাকলে বাস এড়িয়ে চলে যাচ্ছে
  • মহিলাযাত্রীদের জন্য টোল ফ্রি নম্বর চালু
  • টোটো তুলে দেওয়ার পরিকল্পনা

ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গে সব সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে সফরের ঘোষণা কার্যকর করেছে বিজেপি। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য। অভিযোগ উঠছে, মহিলাদের ভাড়া মিলবে না বলে অনেক সরকারি বাসই নির্দিষ্ট স্টপেজে দাঁড়াচ্ছে না। এমনকী কোনও স্টপেজে মহিলা যাত্রী বেশি থাকলে বাস এড়িয়ে চলে যাচ্ছে। ফলে বিপাকে পড়ছেন মহিলারা। এই পরিস্থিতি রুখতে এ বার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য পরিবহণ দফতর। 

মহিলাযাত্রীদের জন্য টোল ফ্রি নম্বর চালু

মহিলা যাত্রীদের বাসে না তোলার অভিযোগ পেয়ে কড়া পদক্ষেপ করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি জানিয়েছেন, কন্ট্রোল রুম চালু করা হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট ইউনিটের অপারেশনাল সময়জুড়ে এই কন্ট্রোল রুম চালু থাকবে। মহিলাযাত্রীরা এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানালে দ্রুত সমস্যার সমাধান হবে। এবং অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বাস ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

টোল ফ্রি হেল্পলাইন নম্বরগুলি হল: 

দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম: ৭৬৯৯৯৯৩৯৩০ 

কলকাতা ট্রাম কোম্পানি: ৮৬৯৭৭৩৩৩৯১/৯২ 

কলকাতা সারফেস পরিবহন নিগম: ০৩৩-২২৩৬০৪৬১/০৪৬৩

পশ্চিমবঙ্গ সারফেস পরিবহন নিগম: ৯৪৩২৫৯৭০৯৮

টোটো তুলে দেওয়ার পরিকল্পনা

এছাড়াও অর্জুন সিং জানিয়েছেন, বহু গাড়ির কর বাকি রয়েছে। ৩,৬২,৬২২টি গাড়ির কর বকেয়া রয়েছে। মোট বকেয়া করের পরিমাণ ১ হাজার ৫৮৯ কোটি টাকা। এই কর আদায় করলে পরিবহণ দফতরের রাজস্ব আদায় বাড়বে। তাই ওই সব গাড়িগুলিকে চিহ্নিত করে বিশেষ অভিযানে নামছে রাজ্য। একই সঙ্গে টোটো সরানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে। অভিযোগ, বহু টোটো বেআইনি ভাবে চলছে এবং নাবালকরাও টোটো চালাচ্ছে। ফলে দুর্ঘটনা বাড়ছে। তাই টোটো তুলে দিয়ে ই-রিকশা চালানোর প্ল্যান করছে রাজ্য পরিবহণ দফতর।

Read more!
Advertisement
Advertisement