Advertisement

West Bengal Rain Update: আর কতদিন চলবে বৃষ্টি? বাংলার আবহাওয়ায় বড় আপডেট

বুধবার কলকাতা থেকে শুরু করে বহু জেলায় ভারী বৃষ্টি হয়েছে। যার ফলে রাস্তায় জমেছে জল। আর বৃহস্পতিবার সকালেও বৃষ্টি চলছে অনেক জায়গাতেই। এখন প্রশ্ন হল, কবে কমবে বৃষ্টি? দুর্যোগ থেকে মুক্তি মিলবে কবে? জেনে নিন আবহাওয়ার বড় আপডেট।

বৃষ্টি কমবে কবে? (ছবি: পিটিআই)বৃষ্টি কমবে কবে? (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Sep 2026,
  • अपडेटेड 1:46 PM IST
  • বুধবার কলকাতা থেকে শুরু করে বহু জেলায় ভারী বৃষ্টি হয়েছে
  • যার ফলে রাস্তায় জমেছে জল
  • কবে কমবে বৃষ্টি? দুর্যোগ থেকে মুক্তি মিলবে কবে?

বুধবার রাতে ভারী বৃষ্টি দেখেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বহু জেলা। এমনকী বৃহস্পতিবার সকালেও বর্ষণ চলছে অনেক জায়গাতেই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই একই ছবি। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, বৃষ্টি কমবে কবে? দুর্যোগ থেকে কবে মিলবে নিস্তার? আর সেই বিষয়ে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতরের দাবি, আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। সেই মতো জারি করা রয়েছে সতর্কতা। মূলত ৮ জেলায় কমলা সতর্করা জারি করা হয়েছে। এই সব জেলায় ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে বৃষ্টি কবে কমবে, সেটারও আভাস দিয়েছে তারা। 

নিম্নচাপের কী খবর? 
বুধবারের বাম্পার বৃষ্টির কারণ নিম্নচাপ। তবে সেটি এখন পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে গিয়েছে। যার ফলে বাংলার উপর নিম্নচাপের সরাসরি প্রভাব কমেছে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, ঠিক কবে থেকে কমবে বৃষ্টি?  

কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা? 
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির জন্য় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই এই সব জেলার অধিবাসীরা আজ অবশ্যই সতর্ক থাকুন। 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
বৃহস্পতিবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ের দাপটও দেখা যেতে পারে। তবে বেলা বাড়তে কিছুটা রোদের দেখা মিলেছে। যদিও এমন আবহাওয়া বেশি সময় থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সেই মতো জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল।

কবে কমবে বৃষ্টি?
ইতিমধ্যেই আবহাওয়া দফতর বিষয়টা নিয়ে মুখ খুলেছে। তারা জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। তবে শুক্রবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। 

Advertisement

যদিও তারপর আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। আর মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে কয়েকটি জেলায়। 

ওদিকে উত্তরবঙ্গে এখনই আবহাওয়া পরিবর্তনের খবর নেই। বরং আগামী ৫ থেকে ৭ দিন সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আগামী সপ্তাহে বুধবারের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। 

যদিও মাথায় রাখতে হবে, আবহাওয়া একটি পরিবর্তনশীল বিষয়। সেটা যে কোনও সময় বদলে যেতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement