Advertisement

Aditi Gayen: মেসিকে জড়িয়ে ছবি, CID ব়্যাডারে থাকা এই অদিতির সঙ্গে অভিষেকের কী সম্পর্ক?

২৯ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিট CID হানা দেয়। খোঁজ চলে অদিতি গায়েনের। কে তিনি? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক? কেন তাঁর বাড়িতে পৌঁছয় CID?

অদিতি গায়েন অদিতি গায়েন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 2:39 PM IST
  • ২৯ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিট CID হানা
  • খোঁজ চলে অদিতি গায়েনের
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী সম্পর্ক?

২৯ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, উভয়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঠিকানা। থাকেন অদিতি গায়েন। যিনি রীনা ও তারকনাথ গায়েনের কন্যা। এই অদিতির খোঁজেই CID পৌঁছে গিয়েছিল কালীঘাটের ওই ঠিকানায়। কে এই অদিতি? মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কই বা কী? 

কে এই অদিতি?

কখনও বিধানসভার সই জাল কাণ্ড, কখনও নিয়োগ দুর্নীতি মামলা তো আবার কখনও পুরসভার তরফে বেআইনি পরিকাঠামোর নোটিশ। অভিষেকের বাড়িতে গত কয়েকদিনে একাধিকবার হানা দিয়েছে ED, CID। তবে এবার তাঁর বাড়ির কাছই ২৯ডি ঠিকানায় পৌঁছে যায় CID টিম। খোঁজ অদিতি গায়েন। 

এই অদিতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ এবং অনলাইন প্রচারের মূল দায়িত্বে রয়েছেন। দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতা ও প্রচার সংক্রান্ত ডিজিটাল বিষয়গুলো তিনি পরিচালনা করেন। 

কেন অদিতির খোঁজে CID?

নির্বাচনী প্রচার পর্বে DJ বাজানোর হুমকি দিয়ে বিপাকে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই DJ হুমকি মামলার তদন্তে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CID। অভিষেকের সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। পাশাপাশি বিধানসভায় সই জাল কাণ্ডেও CID তদন্ত চলছে। সেই সূত্রেই অদিতি গায়েনের খোঁজে তাঁর বাড়িতে পৌঁছন CID আধিকারিকরা। প্রায় ৮-১০ জন আধিকারিক আসেন, যাঁদের মধ্যে মহিলা আধিকারিকরাও ছিলেন। অদিতির সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন। প্রচার পর্বে অভিষেকের হয়ে যা যা পোস্ট করতেন, তা নিয়ে প্রশ্ন করা হয় অদিতিকে। 

অভিষেকের সঙ্গে কী সম্পর্ক?

তবে এই অদিতি গায়েনের আরও একটি পরিচয় রয়েছে। অদিতির মা রীনা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বোন। অর্থাৎ অদিতি অভিষেরের আপন পিসতুতো বোন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনঝি। 

এই অদিতিকেই দেখা গিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্টে। সেখানে মেসির পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বোনঝি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement