Advertisement

R N Ravi: ডোভালের ডেপুটি ছিলেন, সেই দুঁদে গোয়েন্দাই বাংলার রাজ্যপাল, আরএন রবিকে চিনে নিন

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে হঠাৎ পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস। গৃহীত হয়েছে তাঁর পদত্যাগ। তারপর কেন্দ্রের তরফে জানান হয়েছে যে পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হতে চলেছেন আর এন রবি। কিন্তু প্রশ্ন হল, কে এই ব্যক্তি, যাঁকে ভোটমুখী বাংলায় রাজ্যপাল করা হল? আসুন তাঁর সঙ্গে পরিচয়টা সেরে নেওয়া যাক। 

আর এন রবি কে?আর এন রবি কে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2026,
  • अपडेटेड 9:30 AM IST
  • পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে হঠাৎ পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস
  • গৃহীত হয়েছে তাঁর পদত্যাগ। তারপর কেন্দ্রের তরফে জানান হয়েছে যে পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হতে চলেছেন আর এন রবি
  • কে এই ব্যক্তি, যাঁকে ভোটমুখী বাংলায় রাজ্যপাল করা হল?

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে হঠাৎ পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস। গৃহীত হয়েছে তাঁর পদত্যাগ। তারপর কেন্দ্রের তরফে জানান হয়েছে যে পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হতে চলেছেন আর এন রবি। কিন্তু প্রশ্ন হল, কে এই ব্যক্তি, যাঁকে ভোটমুখী বাংলায় রাজ্যপাল করা হল? আসুন তাঁর সঙ্গে পরিচয়টা সেরে নেওয়া যাক। 

কোথায় জন্ম? 
বাংলার পাশের রাজ্য বিহারে জন্ম আর এন রবির। তিনি পটনায় জন্ম নেন। ছোট থেকে মেধাবী রবি ১৯৭৪ সালে পাশ করেন পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন। এরপর আর কোনও দিকে তাকানো নয়। সটান সিভিল সার্ভিস পরীক্ষা। সেই পরীক্ষা ক্র্যাক করে ভারতীয় পুলিশ সার্ভিস বা আইপিএস-এ যোগ। 

আর আইপিএস-এ যোগ দেওয়ার পর থেকেই তাঁর জীবনে উত্থান শুরু। গোয়েন্দা হিসেবে দর বাড়তে থাকে। কেরিয়ারের মধ্যগগণে তিনি সিবিআইয়ের দায়িত্ব সামলেছেন। 

এখানেই শেষ নয়, জানা যাচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-তে কাজ করার সময় তিনি জম্মু-কাশ্মীরের অন্দরে সমস্যা মেটাতেও উদ্যোগী হয়েছিলেন। এমনকী দেশের একাধিক মাওবাদী প্রভাবিত এলাকাতেও তিনি কাজ করেছেন। পরিস্থিতি সামলানোর এবং মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। 

আর শুধু দেশের গণ্ডিতেই আটকে নেই রবির কাজ। ভারত পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও তাঁর কাজের গুণগান গাওয়া হয়। কারণ তিনি আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ দমনের জন্য একাধিক তথ্য আদানপ্রদান করে এসেছেন। এহেন দুঁদে গোয়েন্দা রবি ২০১২ সালে চাকরি থেকে অবসর নেন। এরপর শুরু দ্বিতীয় ইনিংস। 

২০১৪ সালে তাঁকে নাগা শান্তি আলোচনার জন্য নিয়োগ করা হয়। তিনি সংকট পরিস্থিতি সামলে নিতে সাহায্য করেন বলেই জানা গিয়েছে। এছাড়া ২০১৮ সালে তাঁকে ডোভালের ডেপুটি নিযুক্ত করা হয়েছিল।

রাজ্যপালের দায়িত্ব নেন রবি
এহেন সেরার সেরা এক গোয়েন্দাকে দেশের একাধিক জায়গায় রাজ্যপাল করে পাঠান হয়। প্রথমে তাঁকে ২০১৯ সালে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয়। তারপর দায়িত্ব দেওয়া হয় তামিলনাড়ুর। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। ডিএমকে-এর শাসিত তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্বগ্রহণ করার পর বারবার তাঁর সঙ্গে ঝামেলা বেঁধে যায় মুখ্যমন্ত্রী স্ট্যালিনের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে ২০২৩ সালে স্ট্যালিন মুখ্যমন্ত্রী রবির চা চক্রেও অংশ নেননি। সেই সময় তিনি রবিকে তামিলনাড়ু বিরোধী বলে দাগিয়ে দেন। এখানেই শেষ না করে বারবার রবির আপসারণও চেয়েছেন স্ট্যালিন। আর সেই রবিকেই বাংলায় পাঠানো হল রাজ্যপাল করে। এখন দেখার পশ্চিমবঙ্গের মাটিতে নেমে তিনি কী করেন!
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement