Advertisement

Winter Update: দার্জিলিঙে ৬.২, বর্ধমানে ১৪.৬, কলকাতার তাপমাত্রা কত? জোড়া ঘূর্ণাবর্ত শীতের আমেজ নষ্ট করবে?

নভেম্বরের শেষে হাল্কা শীতের আমেজ উপভোগ করতে রাজ্যবাসী। দার্জিলিঙে পারদ নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় কতটা নামল পারদ?

আবহাওয়ার আপডেটআবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 11:48 AM IST
  • নভেম্বরের শেষে হাল্কা শীতের আমেজ
  • দার্জিলিঙে পারদ নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে
  • কলকাতায় কতটা নামল পারদ?

উত্তুরে হাওয়া বইছে রাজ্যে। নভেম্বরের শেষে হাল্কা শীতের আমেজ উপভোগ করতে রাজ্যবাসী। দার্জিলিঙে পারদ নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় কতটা নামল পারদ? আগামী সপ্তাহে ঘূর্ণাবর্তের জেরে ফের তাপমাত্রা কি ঊর্ধ্বমুখী হবে? 

জেলায় জেলায় শীতের আমেজ
গত ৩ দিন ধরে কলকাতা সহ সব জেলাতেই শীতের আমেজ। ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। 

শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। 

কোথায় কত তাপমাত্রা?
দমদম: ১৮.৬ 
ডায়মন্ড হারবার: ১৮
মেদিনীপুর: ১৬.২
দিঘা: ১৫
বাঁকুড়া: ১৬.১
শ্রীনিকেতন: ১৫
বহরমপুর: ১৬.৫
কলাইকুণ্ডা: ১৬.৬
বর্ধমান: ১৪.৬
পানাগড়: ১৭
আসানসোল: ১৫.১
পুরুলিয়া: ১৫
সিউড়ি: ১৬
ঝাড়গ্রাম: ১৫
কল্যাণী: ১৫.৫
দার্জিলিং: ৬.২
কোচবিহার: ১২.১
জলপাইগুড়ি: ১৪.৭
আলিপুরদুয়ার: ১৩
বাগডোগরা: ১৬.২

ঘূর্ণাবর্তের কী প্রভাব?
জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে আরও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে তৈরি হবে একটি নিম্নচাপ অঞ্চল। যদিও  এ রাজ্যের আবহাওয়ায় সরাসরি কোনও প্রভাব নেই। তবে শীতের আমেজে একটু ঘাটতি পড়তে পারে। আগামী ২দিন বিভিন্ন জেলায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। 

জাঁকিয়ে শীত ফের কবে?
ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৪ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে দুই বঙ্গেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement