Advertisement

Weather Forecast: ভালোবাসার সপ্তাহে ফিরছে শীতের আমেজ, ঝঞ্ঝা সরতেই হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া

সামনেই ভ্যালেন্টাইন্স ডে। তার আগে উদযাপন চলবে ভালোবাসার সপ্তাহের। আর এই ভালোবাসার সপ্তাহেই ফিরছে শীত। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই হু হু করে প্রবেশ করতে শুরু করেছে উত্তুরে হাওয়া। কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট...

আবহাওয়ার আপডেটআবহাওয়ার আপডেট
  • কলকাতা ,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 8:03 AM IST
  • ভালোবাসার সপ্তাহেই শীতের কামব্যাক
  • ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামবে তাপমাত্রা
  • কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?

যাই যাই করেও যাচ্ছে না শীত। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই ফের হু হু রে ঢুকতে শুরু করেছে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া। ফলে আর অকালে বিদায় নেওয়া হল না শীতের। শেষবেলাতেও নিজের অস্তিত্ব জানান দিচ্ছে সে। অর্থাৎ লেপ-কম্বল-সোয়াটার এখনই আলমারিতে তুলে ফেলার সময় আসেনি। ভালোবাসার সপ্তাহে শীতের আমেজ বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস রয়েছে, আগামী ৭ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বঙ্গে। 

মৌসম ভবনের তরফে জানা গিয়েছে, দেশের উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার কোনও চিহ্ন নেই। ফলে উত্তুরে হাওয়ার প্রবেশপথেও আর কোনও বাধা নেই। ঠান্ডা হাওয়ার স্রোত এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই কারণে রাজ্যের পশ্চিমের জেলাগুলোর রাতের তাপমাত্রা আবার একবার ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে শুরু করেছে। 

আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
জানা গিয়েছে, কলকাতা এবং সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে সামান্য নীচে। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা আশপাশে থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নামতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে শীতের আমেজ অটুট থাকবে। তবে কনকনে শীতের কামব্যাকের সম্ভাবনা আর নেই কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, রাত এবং ভোরেই শীতের আমেজ থাকবে, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রোদ উঠতেই ঠান্ডার প্রকোপ কমবে। ফলে সন্ধের দিকটা আরামদায়ক আবহাওয়া থাকলেও সকাল ও দুপুরে গরম বাড়বে।

 

Read more!
Advertisement
Advertisement