Advertisement

ভর সন্ধ্যায় মহিলাকে গাড়িতে তুলে শ্লীলতাহানি করে রাস্তায় ছুড়ে দিল, কলকাতায় ভয়াবহ ঘটনা

দক্ষিণ কলকাতার বেহালায় চাঞ্চল্য়কর ঘটনা। এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্য়াবেলায় এই ঘটনা ঘটেছে।

কলকাতায় ভর সন্ধ্য়াবেলায় মহিলাকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানিকলকাতায় ভর সন্ধ্য়াবেলায় মহিলাকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • দক্ষিণ কলকাতার বেহালায় চাঞ্চল্য়কর ঘটনা।
  • মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ।
  • অভিযুক্ত অর্ণব সাউ-কে গ্রেফতার করা হয়েছে।

খাস কলকাতায় চাঞ্চল্য়কর ঘটনা। দক্ষিণ কলকাতার বেহালায় এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্য়াবেলায় এই ঘটনা ঘটেছে। 

রবিবার নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অর্ণব সাউ-কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মহিলাকে অবৈধভাবে আটকে রাখা, শ্লীলতাহানি এবং শারীরিক নিগ্রহের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

পুলিশ সূত্রে খবর, বেহালা চৌরাস্তা থেকে মহিলাকে জোর করে গাড়িতে তোলে অভিযুক্ত। এরপর চলন্ত গাড়িতেই মহিলার শ্লীলতাহানি করা হয় হয় বলে অভিযোগ। পরে গাড়ির গতি কমিয়ে তাঁকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়। পরে গাড়িটি ডায়মন্ড হারবার রোড-এর কাছে পার্ক করা অবস্থায় পাকড়াও করে পুলিশ। গ্রেফতার করা হয় অর্ণবকে।

তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ ও মহিলার বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তরুণীর বাবার অভিযোগ, শনিবার সন্ধ্যাবেলায় তাঁর মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় গাড়ি নিয়ে অভিযুক্ত পাশে এসে দাঁড়ায় ও জোর করে তাঁকে গাড়িতে তুলে নিয়ে শ্লীলতাহানি করে। গোটা ঘটনায় কী ঘটেছে, বর্তমানে তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের সঙ্গে মহিলার পূর্বপরিচয় ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

এই ঘটনায় ফের একবার কলকাতা নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণের পর সুপ্রতিম সরকার মহিলা নিরাপত্তা নিয়ে জোর দেওয়ার কথা বলেছিলেন, তার মাসখানেকের মধ্য়েই ঘটল এই ঘটনা।
 

 

Read more!
Advertisement
Advertisement