Advertisement

Woman civic volunteer assaulted: কলকাতায় সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থা, ডিজির কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনের

দক্ষিণ কলকাতার একটি থানার ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী নিজেই একজন মহিলা সিভিক ভলান্টিয়ার। তাঁর দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে ওই ঘটনা ঘটে। গত রবিবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2026,
  • अपडेटेड 3:14 PM IST
  • দক্ষিণ কলকাতার একটি থানার ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে।
  • অভিযোগকারিণী নিজেই একজন মহিলা সিভিক ভলান্টিয়ার।

দক্ষিণ কলকাতার একটি থানার ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী নিজেই একজন মহিলা সিভিক ভলান্টিয়ার। তাঁর দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে ওই ঘটনা ঘটে। গত রবিবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার জেরে হস্তক্ষেপ করেছে ন্যাশনাল কমিশন ফর উইমেন। কমিশনের তরফে এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে। তাদের বক্তব্য, একজন সিনিয়র পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত লজ্জাজনক এবং এতে সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা ক্ষুণ্ণ হয়।

ভারতের আইন অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হেনস্থা শাস্তিযোগ্য অপরাধ। সেই প্রেক্ষিতে রাজ্যের ডিজি  পীযূষ পাণ্ডের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপের নির্দেশ পাঠিয়েছে কমিশন। চিঠিতে বলা হয়েছে, প্রয়োজনে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রমাণ সংরক্ষণ ও অভিযোগকারিণীর নিরাপত্তা নিশ্চিত করার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে ডিজিকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এদিকে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নারী সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। শহরের বিভিন্ন এলাকায় সারপ্রাইজ পরিদর্শনের পাশাপাশি সম্প্রতি চালু হয়েছে ‘পিঙ্ক বুথ’, যেখানে মহিলা পুলিশকর্মীরা বিপদে পড়া মহিলাদের সহায়তা করবেন।
 

 

Read more!
Advertisement
Advertisement