Advertisement

Yuvasathi: যুবসাথীর ফর্ম সবথেকে বেশি তুলেছে এন্টালি ও টালিগঞ্জ, ভবানীপুরে সবথেকে কম

‘যুবসাথী’ প্রকল্পের শিবিরে আবেদনপত্র সংগ্রহের নিরিখে কলকাতায় শীর্ষে উঠে এসেছে এন্টালি ও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। গত পাঁচ-ছ’দিন ধরে শহরজুড়ে চলা ক্যাম্পগুলির গড় হিসেব বলছে, এই দুই কেন্দ্রেই সবচেয়ে বেশি সংখ্যক আবেদনপত্র তোলা হয়েছে। বিপরীতে, ভবানীপুর, রাসবিহারী ও শ্যামপুকুরে আবেদন তুলেছেন তুলনামূলক কম সংখ্যক যুবক-যুবতী।

যুবসাথীর ক্যাম্প।-ফাইল ছবিযুবসাথীর ক্যাম্প।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 9:38 AM IST
  • ‘যুবসাথী’ প্রকল্পের শিবিরে আবেদনপত্র সংগ্রহের নিরিখে কলকাতায় শীর্ষে উঠে এসেছে এন্টালি ও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র।
  • গত পাঁচ-ছ’দিন ধরে শহরজুড়ে চলা ক্যাম্পগুলির গড় হিসেব বলছে, এই দুই কেন্দ্রেই সবচেয়ে বেশি সংখ্যক আবেদনপত্র তোলা হয়েছে।

‘যুবসাথী’ প্রকল্পের শিবিরে আবেদনপত্র সংগ্রহের নিরিখে কলকাতায় শীর্ষে উঠে এসেছে এন্টালি ও টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। গত পাঁচ-ছ’দিন ধরে শহরজুড়ে চলা ক্যাম্পগুলির গড় হিসেব বলছে, এই দুই কেন্দ্রেই সবচেয়ে বেশি সংখ্যক আবেদনপত্র তোলা হয়েছে। বিপরীতে, ভবানীপুর, রাসবিহারী ও শ্যামপুকুরে আবেদন তুলেছেন তুলনামূলক কম সংখ্যক যুবক-যুবতী।

রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প ‘যুবসাথী’ ঘিরে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। কলকাতায় এই ক্যাম্পগুলির আয়োজন করেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, গড় হিসেবে প্রতি শিবিরে সর্বাধিক আবেদন উঠেছে এন্টালিতে (১,২৬২ জন) এবং টালিগঞ্জে (১,১১০ জন)। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে আবেদনপত্র তুলেছেন মাত্র ১৬৩ জন। এর পরেই রয়েছে চৌরঙ্গি (২৪৯), শ্যামপুকুর (৩২২) ও রাসবিহারী (৩৩২)।

তবে মোট আবেদনের নিরিখে চিত্র কিছুটা ভিন্ন। গত পাঁচ-ছ’দিনে সর্বাধিক আবেদন জমা পড়েছে মেটিয়াবুরুজ (প্রায় ১৬ হাজার) এবং বেলেঘাটা (১১ হাজারের বেশি) বিধানসভায়। শুক্রবার বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহরের পাঁচ-ছ’টি কেন্দ্রে আবেদন সংখ্যা সবচেয়ে কম, যার মধ্যে বন্দর এলাকাও রয়েছে।

আবেদনকারীদের মধ্যে পুরুষদের সংখ্যাই বেশি। ধারণা করা হচ্ছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়ার কারণে মহিলাদের আগ্রহ তুলনামূলক কম। তথ্য অনুযায়ী, বেহালা পূর্ব কেন্দ্রে ৬৬.৩৯ শতাংশ আবেদনকারী পুরুষ। অন্যদিকে, বালিগঞ্জে পুরুষ আবেদনকারীর হার সবচেয়ে কম (৩৮.৩ শতাংশ)। আবার মহিলাদের আবেদন সবচেয়ে বেশি বালিগঞ্জে (৬১.৬ শতাংশ) এবং সবচেয়ে কম কসবা কেন্দ্রে (৩৩.৫৬ শতাংশ)।

ক্যাম্পভিত্তিক গড় হিসেব বলছে, তপসিয়া, ট্যাংরা, গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজের মতো এলাকায় প্রত্যাশার তুলনায় আবেদন কম। অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের সংখ্যা ওই সব এলাকাতেই বেশি বলে সাধারণ ধারণা। অন্যদিকে, শহরের অন্যতম ‘পশ’ এলাকা টালিগঞ্জ আবেদনপত্র সংগ্রহে শীর্ষে উঠে এসেছে।

প্রথমে শহরে ৩৫টি ক্যাম্প চালু ছিল। বৃহস্পতিবার থেকে আরও তিনটি নতুন ক্যাম্প যুক্ত হয়েছে, বামার লরি বিল্ডিং, টি-বোর্ড এবং শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়ার সামনে। পুরসভার এক কর্তার কথায়, ডালহৌসি চত্বরে কর্মসূত্রে আসা বহু যুবক-যুবতী কাজের ফাঁকে এখান থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। তবে আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট শিবিরেই।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement