পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'সপ্তম বেতন কমিশন বানিয়ে দিয়েছি। টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গিয়েছে। তা নিয়ে আলোচনা তো চলবে। মাস ছয়েক তো কমপক্ষে লাগে। যখনই দিয়ে দেবে রিপোর্ট, আমি চেষ্টা করব, এই আর্থিক বছরের শেষের দিকে হলেও সপ্তম বেতন কমিশন লাগু করার। এর আগেও যে ষষ্ঠ বেতন কমিশন হয়েছিল, সেটাও আমি তখন উদ্যোগ নিয়ে করেছিলাম। ২০১৫ সালে আমাদের অভিরূপ সরকারের নেতৃত্বে কমিটি হয়েছিল, আমি ২০১৬ সালে মন্ত্রী হয়েছিলাম। ওই কমিটি অনেক দিন সময় লাগিয়েছে। আমি ২০১৯ সালের শেষের দিকে তত্কালীন মুখ্যমন্ত্রীকে বলেছিলাম,আপনি এত বেতন কমিশন বকেয়া রেখে দিয়েছেন, খুব বেশি হলে একবছর লাগে, ৬ মাসেও করা যায়। আমাকে তখন উনি বলেছিলেন, অর্থমন্ত্রী বলেছেন, কমিশনের রিপোর্ট রেডি নেই। আমি বললাম, ভুল কথা বলছে। আপনি কমিশনের চেয়ারম্যানকে জিগ্গেস করুন। তখন কমিশনের চেয়ারম্যানকে তলব করেন তত্কালী মুখ্যমন্ত্রী। কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার তখন জানান, অর্থমন্ত্রী বলেছেন, রিপোর্ট জমা না দিতে কারণ টাকা নেই। আমি বললাম, এটা আপনি দিয়ে দিন।'