দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার্টার্ড উড়ানে দিল্লিযাত্রার দাবি ঘিরে সকাল থেকে শোরগোল রাজ্য রাজনীতি। এবার তাঁর আসার আগে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার দমদম বিমানবন্দর। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি। সামাল দিল পুলিশ।