ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলার অভিযোগ। ভোররাতে ওই অফিসে ঢুকে পড়ে একদল গুন্ডা। যারা ভাঙচুর চালায়, সমস্ত আসবাবপত্র ও ইলেকট্রনিক্স জিনিস ভেঙে ফেলে। একটি CCTV ফুটেজ দেখিয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চেয়েছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগও। এই মর্মে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে মমতাপন্থী তৃণমূল। ডেরেক ও'ব্রায়েনের অভিযোগ, 'পুলিশ BJP ক্যাডারের মতো কাজ করেছে।' আর উপাসনা চৌধুরী বলেন, 'এভাবে গণতন্ত্রকে দমন করা যাবে না।'