একুশে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দাঁড়িয়ে সেই পুরনো 'হম্বিতম্বি' করার ভঙ্গিতেই বিজেপি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে হুঁশিয়ারি দিলেন কালীঘাট তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, 'পুলিশ যাঁদের অযথা মিথ্যে মামলায় অত্যাচারিত করছে, আমি বলব ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন। সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে ঠিক নিয়ে নেব। যাঁরা যে ভাষায় বোঝে, তাঁদের সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে।'