অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে শ্রীরামপুরে পুলিশ। কলকাতায় অভিষেকের বাসভবন এবং হুগলিতে তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছে শালবনি থানার পুলিশ। অভিযান চলেছে শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও। সেখানেও কাউকে মেলেনি। সাংবাদিকদের প্রশ্নে সুমিতের শাশুড়ি জানান,'জানি না, ও কোথায় আছে, আপনারা খুঁজুন। খুঁজুন, খুঁজুন।