'রাহুল গান্ধী বাংলার অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন। তৃণমূলের নীচুতলার কর্মীদের কংগ্রেসে ফিরে আসার আহ্বান করেছি। এটাও রাহুলজিকে জানিয়েছি। আগামী দিনে কংগ্রেসের জন্য একটা জায়গা তৈরি হবে। প্রাসঙ্গিকতা ফিরে পাব'। রাহুলের সঙ্গে বৈঠক নিয়ে বললেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।