'অনুপম খেরের মাথায় চুল আসতে পারে। তৃণমূল আসবে না'। বাংলায় ভোটপ্রচারে এমনটা বলেছিলেন শমীক ভট্টাচার্য। সেই অনুপম খেরের সঙ্গে দেখা বিজেপির রাজ্য সভাপতির। অনুপমকে এ দিন শমীক যুক্তি দেন,'নির্বাচনী সভা ছিল। জনতার সামনে এসব বলতে হয়। রাজনৈতিক কথা শুনে লোকে বোর হয়ে যায়। তাই পাঞ্চ করতে হয়। আপনি তো ভারতে জনপ্রিয়। আর পশ্চিমবঙ্গেও আপনার ভক্ত রয়েছে'।