১৮ বছর ৮ মাস ১০ দিন পর কলকাতায় পা রাখলেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। লাল পাড় সাদা শাড়িতে, বঙ্গ তনয়া সাজে এদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন তিনি। শঙ্খ, উলুধ্বনি এবং উত্তরীয় পরিয়ে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন ভক্তরা। আগামী ১ লা আগস্ট, শনিবার রবীন্দ্র সদনে একটি বই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।