বুধবার সন্ধ্যার কলেজ স্ট্রিট উত্তপ্ত হয়ে ওঠে SFI ও ABVP-র মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে। বইয়ের স্টল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এতটাই বড় আকার ধারণ করে, পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। বামেদের অভিযোগ, তাদের বুক স্টলে বোমা ফাটানো হয়, ডিম ছোড়া হয়। গোটা ঘটনায় দিলীপ ঘোষ বলেন, 'কমিউনিস্টরা সব গায়ের জোরে করে। ওরা ভুলে গিয়েছে, ওদের দিন চলে গিয়েছে।' পাশাপাশি মন্ত্রী এ-ও বলেন, 'ছাত্র রাজনীতি তো মারপিটেরই।'