গুপ্তা বা জয়সওয়ালের মতো সম্প্রদায় না থাকলে উত্তর কলকাতার বনেদি বাঙালিদের অস্তিত্ব থাকত না। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এই মন্তব্য বিতর্ক তৈরি করেছে। তবে নিজের অবস্থান থেকে তিনি সরছেন না তিনি। বরং তাঁর আরও সংযোজন, গুপ্তা-জয়সওয়ালরা বাঙালি। সোমবার তিনি বিজেপির সল্টলেকের পার্টি অফিসে বলেন, 'আমি যেটা বলেছি সেটা ইতিহাস। সেই অবস্থানে আমি অনড়। গুপ্তা বা জয়সওয়ালরা এখানে লোহার ব্যবসা করেন। তাঁদের সব পুঁজি থাকে লোহাতে। সেই লোহা তাঁরা দিয়েছিলেন। যাতে আমরা বাঙালিরা নিরাপদে থাকতে পারি। আর আমরা যেমন বাঙালি গুপ্তা ও জয়সওয়ালরাও বাঙালি।'