কলকাতায় পৌঁছে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে রাজ্য বিধানসভায় চলছে ব্যাপক সংস্কারের কাজ। নতুন সরকারকে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হচ্ছে বিধানসভা ভবন। বিধানসভা চত্বরে চলছে রং ও সংস্কারের কাজ। চেয়ার-টেবিল পালিশ করা হচ্ছে, বিভিন্ন কক্ষ পরিষ্কার ও সংস্কার করা হচ্ছে দ্রুতগতিতে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে স্পিকার ও মন্ত্রীদের কক্ষ, সর্বত্রই চলছে সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের কাজ। বিধানসভা প্রশাসন সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সমস্ত প্রস্তুতিকে চূড়ান্ত রূপ দেওয়ার কাজ চলছে। নিরাপত্তা, অতিথি আপ্যায়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন সরকারের আগমনের আগে ঐতিহাসিক বিধানসভা ভবনকে নতুন রূপে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।