পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দাবিতে এবং গণপরিবহন বাঁচাতে এবং বাসভাড়া বাড়ানোর দাবিতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফ থেক গণস্বাক্ষর সংগ্রহ করা শুরু হল। এটি তারা মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর কাছে পাঠাবেন। বাস সংগঠনগুলির অভিযোগ, ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে, এই অবস্থায় ন্যূনতম ৭ টাকার বদলে ভাড়া না বাড়ালে তাঁদের পক্ষে রাস্তায় বাস নামানো সম্ভব নয়।