রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বার পুরভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কটাক্ষ করে বললেন, 'কে দিদি? আচ্ছা আন্টি! ও পার্টির নাম নেই, নিশানও নেই। ওঁর যদি ক্ষমতা থাকে, পুরভোটে নিজের ওয়ার্ডে দাঁড়ান। যে নতুন প্রতীক পেয়েছেন, ওই প্রতীকে জিতে দেখান, তারপর দিল্লি যান। ৭৩ নম্বর ওয়ার্ড, যেখানে আমি ৪ হাজার লিড পেয়েছি, নিজের ওয়ার্ডে জিতে, তারপর ভাষণ দিন।'