বিভিন্ন রাস্তার পুরনো নাম পরিবর্তন করে নতুন নামকরণ করার ক্ষেত্রে এবার একটি কমিটি গঠন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনে ঘোষণা করেন, স্বামী প্রদীপানন্দ মহারাজ এই কমিটির নেতৃত্ব দেবেন। সঙ্গে উল্লেখ করেন, কোনও বিদেশি বা পাঠান-মুঘলের নামে রাস্তার নাম থাকবে না। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, 'সুরহাবর্দির নামে কোনও রাস্তার নাম হবে না। ওই নাম থাকবে না। যদি মনে করেন ড. এপিজে আবদুল কালামের নামে কোনও প্রকৃত দেশভক্তকে সম্মান দেওয়ার প্রয়োজন আছে, তখন বলবেন, মর্যাদা দেব। এই কলকাতাতে কোনও মোগল-পাঠানের নাম থাকবে না। ভোগিনী নিবেদিতা ছাড়া অন্য কোনও বিদেশির নামে রাস্তা করতে গেলে ভাবতে হবে।'