'কলকাতা পুরসভায় কালী না বললে কোনও প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিক। আর এই কালী বাইপাসের ধারে তৃণমূলের পার্টি অফিস বানাচ্ছে ২০০ কোটি টাকা দিয়ে...' আজ বিধানসভায় তারাতলা বিপর্যয় প্রসঙ্গে এই দাবিই করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর পুরসভা সূত্রে জানা যাচ্ছে, প্রাক্তন মেয়র ববি হাকিমের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের কথাই বলতে চেয়েছেন শুভেন্দু।