দুর্গাপুজোর আগে হলদিয়া পেট্রো কেমিক্যালসের নয়া প্ল্যান্ট উদ্বোধন করা হবে। কুঁদঘাটে পুনর্গঠিত ব্রিক ফিল্ড রোডের বৃহৎ জলাশয়ের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মঞ্চে উপস্থিতি থাকা মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক পাপিয়া অধিকারী ও শর্বরী মুখোপাধ্যায়ের বিশেষ প্রশংসা শোনা গেল শুভেন্দুর গলায়। বিশেষ করে যাদবপুরে শর্বরীর ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু। বললেন, 'যাদবপুরকে রাষ্ট্রবাদের লাইনে আনছেন বোন শর্বরী।' যাত্রায় পাপিয়া অধিকারী কত জনপ্রিয়, তাও উল্লেখ করলেন।