অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উঠেছে যোগ্য-অযোগ্যের প্রসঙ্গও। সে প্রসঙ্গে জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'উনি নাকি বলছিলেন যে, বিজেপি তো সবাইকে দেওয়ার কথা বলেছিল। তা, যোগ্য-অযোগ্য তো সবকিছুতেই থাকে। উনি তাহলে ২৫-৬০ করেছিলেন কেন ? ওঁর যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল, তাহলে উনি তো বলতেন সব মহিলাই পাবেন। উনি নিয়ম করেননি ? ২৫ থেকে ৬০ করে যাননি উনি ? এটাও তো একটা নিয়ম-ক্রাইটেরিয়া। অন্যগুলো ছেড়েই দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা। আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব।' এর পরেই এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর কথায়, 'এতো রীতিমতো হুমকি। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখার চেষ্টা।' এর তীব্র বিরোধিতা করেন কুণাল।