চোরবাগান পদপিষ্টে মৃত বরানগরের বাসিন্দা দিলীপ ঘোষ ও দীপালি ঘোষের বাড়িতে গিয়ে তাঁদের ছেলের দায়িত্বও নিতে আগ্রহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ অর্থাত্ বুধবার সকাল থেকে চোরবাগানে মৃতদের বাড়িতে পর পর যান শুভেন্দু অধিকারী। সরকারের তরফে ২৫ লক্ষ আর্থিক সাহায্য তুলে দিলেন সকলের হাতে। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপরেই দিলীপ ঘোষ ও দীপালি ঘোষের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা আমার কর্তব্য। ছেলেটার বাবা-মা চলে গিয়েছে। আমি বাড়ির লোককে বলেছি, আমার কাছে থাকতে চাইলে ও থাকতে পারে। আমি অভিভাবক হতে পারি। প্রতিভাবান ছেলে। ওকে আমাকে দিয়ে দিন।'