সামনেই কলকাতা পুরভোট। তার আগে রবিবার সন্ধ্যায় উত্তর কলকাতার তালতলায় এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লক্ষ্মীপুজোয় হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। প্রায় ২৫ মিনিট সুদীপের বাড়িতে কাটিয়ে বেরিয়ে শুভেন্দু জানান, পুরোটাই সৌজন্য সাক্ষাৎ, এর মধ্যে কোনও রাজনীতি নেই। তাঁর কথায়, 'বউদি চারটে নাড়ু দিয়েছিলেন, দু’টো খেয়েছি।' প্রায় এক মাস আগেই শুভেন্দুকে আমন্ত্রণ জানিয়েছিলেন সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুদীপের সাক্ষাতের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আমন্ত্রণ পেয়েও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও আসেননি বলে কটাক্ষ করেন তিনি।