'বিরোধীরা প্রতি দু-চার মাসে একটা করে ইস্যু তোলেন, দিয়ে তারা যে বেঁচে আছেন সেটা প্রমাণ করার চেষ্টা করেন।' জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের পথে নামা নিয়ে কটাক্ষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। এদিন সকালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'Gen Z আন্দোলন হয়ে গেল, যাদের খ্যাপানো হয়েছিল তারা আজকে ক্ষমা চাইছে। উৎপাত করে দেশের বদনাম করার চেষ্টা হল আর কিছু হয়নি। আবার নতুন করে একটা ফান্ডা তৈরি করা হচ্ছে। যে সংস্থাগুলো দেশকে চালায় তাদের বদনাম করার একটা অপচেষ্টা কংগ্রেসের সব সময় ছিল। এখন বাকিরাও ঘটিহারা হয়ে গিয়ে তাদের সঙ্গে হাত মেলাচ্ছে।' পাশাপাশি CJP এর হুঁশিয়ারি প্রসঙ্গেও কটাক্ষ করে তিনি বলেন, 'ককরোচ পার্টির আসল ব্যাপারটা সবাই জেনে গেছে। এখন হুমকি ধমকিই চলবে।'