জ্ঞানেশ, SIR ইস্যুতে মঙ্গলবার পথে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এই প্রসঙ্গে তাঁকে নিশানা করলেন রাজ্যের বর্তমান মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী কটাক্ষ করে বলেন, "দুর্গাপুজোর সময় মিছিল করুন, লোকে ভালো শিক্ষা দেবে। লোকে এখন দুর্গাপুজো নিয়ে ব্যস্ত। নবরাত্রি চলছে। লোকে আনন্দ করছে আর উনি উৎপাত করছেন। এটাই ওঁর রাজনীতি।" একইসঙ্গে দিল্লিতে INDI জোটের মিছিলকেও কটাক্ষ করেছেন দিলীপ। তিনি অভিযোগ করেন, "সুপ্রিম কোর্টের উপর ভরসা নেই, সুপ্রিম কোর্ট ঘেরাও করতে যাচ্ছেন! ভয় দেখাচ্ছেন! দেশের যে সংস্থাগুলো দেশকে বাঁচিয়ে রেখেছে, সেগুলোকেই ধমকানো চমকানো? সেগুলোকে কমজোর করা? চক্রান্ত চলছে। দেশের বাইরের ইন্ধনে দেশের লোকেরা এসব করছে।"