'নিজে সততার প্রতিমূর্তি রেখে বাকি সবাইকে ফাঁসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' এমনটাই মনে করছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, 'তাঁর নেতা-মন্ত্রীরা জেলে যাচ্ছেন, ভাবছেন ওঁর গায়ে কোনও কালি লাগেনি। এই চালাকি বেশিদিন চলবে না। বর্ষাতি গায়ে দিয়ে স্নান করার অভ্যাস ওঁর চিরদিনের। আজকে সবার মুখ দিয়ে আসল কথা বেরোচ্ছে।'