অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ওই ঘটনায় বিজেপিকে দায়ী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে তিনি বলেন,'গিরগিটির দল। লুঠেরার দল। অর্ধশিক্ষিতের দল। সংস্কৃতি না জানা দল। লুঠ করে জিতেছেন বলে সব লুঠ করতে চলে গিয়েছেন'।