ফুটপাতে মহিলার দুধ গরম ইস্যুতে বাক-যুদ্ধ চলছে রাজ্য রাজনীতি। বিরোধীরা একযোগে নিশানা করেছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তথা শাসকদল বিজেপি। সেই ইস্যুতে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুভেন্দু সরকারকে অমানবিক বলে আক্রমণ করে দাবি করলেন, বর্তমান রাজ্য সরকার গরিবদের ঘৃণা করে। তাঁর কথায়, 'গরিবদের ঘৃণা করবেন না। আগে মানবিক হোন। ওরা রাস্তায় দুধ গরম করে কী দোষ করেছে? আগে দিতে শিখুন। মায়ের অভিশাপ খুব খারাপ। আমি এই পরিবারের দায়িত্ব নিতে রাজি আছি। তারা চাইলে আমি কোনও সহকর্মীর বাড়িতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেব। বাচ্চাদের লেখাপড়াও হবে সেখানে।'