বাংলায় BJP ক্ষমতায় আসার পর এই প্রথম তারা উদযাপন করছে ১৫ অগাস্ট। মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি, রাজ্যের একাধিক পুলিশ আধিকারিককে তাঁদের কৃতিত্বের জন্য সম্মানিত করেন মুখ্যমন্ত্রী।