রেড রোডে উদযাপিত হল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাতে অংশ নেন। নিজেও করেন যোগাভ্যাস। শুধু তাই নয়, সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের যোগ-অনুশীলন ঘুরে ঘুরে দেখেন। অনেকের অনুশীলন আবার সংশোধনও করে দেন। সেখানে দেখা যাচ্ছে, হাজার হাজার অনুশীলনকারীর মাঝে দাঁড়িয়ে তিনি যোগাভ্যাস পর্যবেক্ষণ করছেন। কারও কারও কাছে গিয়ে আসন দেখিয়ে দেন।