কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠানে এসে যোগের উপকারিতা, বার্ধক্যে যোগব্যায়ামের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক স্তরে ভারতের এই প্রাচীন ঐতিহ্যের ব্যাপ্তি বর্ণনা করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন যোগের কী উপকারিতা, তার উল্লেখ করেন তিনি। বলেন, রামকৃষ্ণ পমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো মনিষীদের জীবনে যোগের ভূমিকা আছে।