জেনারেল বডি মিটিংকে কেন্দ্র করে রণক্ষেত্রে যাদবপুর। ক্যাম্পাসের মধ্যেই SFI ও ABVP-র সমর্থকদের মধ্যে তুমুল মারামারি। যার জেরে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে উত্তজেনা ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষে দুই দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। অভিযোগ, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জেনারেল বডি মিটিং ডেকেছিল এসএফআই এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন। সেই জিবি ঘিরেই প্রতিবাদ শুরু করে এবিভিবি, প্রতিবাদ জানানোর সময় শুরু হয় ঝামেলা। সেখান থেকে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। শুরু হয় হাতাহাতি। তাতে অনেকেই আহত হন বলে খবর মিলছে। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সংঘর্ষের খবর পেয়েই সেখানে উপস্থিত হন এলাকায় বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়।