কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র বিঠলরাও ঘুগে। ইতিমধ্যে কেন্দ্রীয় আইন মন্ত্রকের অনুমোদনের পর রাষ্ট্রপতিও তাঁর নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। এদিন সকাল দশটায় শুরু হয় শপথগ্রহণ। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার-সহ একাধিক বিধায়ক। তবে এই প্রথম প্রধান বিচারপতির শপথে থাকলেন না কলকাতার মেয়র।