'কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটূ কথা বলার। আমি খারাপভাবে নিইনি। তাঁর বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই'। শুক্রবারই কল্যাণের মানভঞ্জনের ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তা আরও স্পষ্ট হল কল্যাণের কথায়। তিনি বললেন,'কাল ও বলে দিয়েছে। আমার সন্তানসম। সব ভুল মাফ করা বাবার কাজ। একসঙ্গে লড়তে হবে।