ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি নির্দেশ দেন, ভবানীপুরের গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ, ইভিএম এবং ভিভিপ্যাট সংরক্ষণ করে রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য বা ফুটেজ মুছে ফেলা যাবে না। আগামী দু’মাস পরে মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে মামলার শুনানির শুরুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভবানীপুরে ভোটে যা কারচুপি হয়েছে, তা মূলত গণনার দিন। শুনানিতে ২০২১ সালে নন্দীগ্রামের ভোটের প্রসঙ্গও তোলেন কল্যাণ। বলেন ‘নির্বাচন শেষ হওয়ার পর পরই সিইও-কে মুখ্যসচিব করা হয়। এমনকী একটা সময় তিনি একসঙ্গে দু’টি দায়িত্বও সামলেছেন।’ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তের প্রসঙ্গও উত্থাপন করেন কল্যাণ।