গ্যাসের সঙ্কট তীব্র আকার নিচ্ছে কলকাতাতেও। যার নির্যাস, কসবার একটি পেট্রোল পাম্পে দেখা গেল, অটো ও সিএনজি গাড়ির বিরাট লাইন। প্রায় ৫০০-র বেশি অটো দাঁড়িয়ে সিএনজি-র অপেক্ষায়। একই সঙ্গে সিএএনজি গাড়িও লাইন করে দাঁড়িয়ে আছে কয়েক কিলোমিটার। এরা কখন গ্যাস পাবে বা আদৌ পাবে কিনা, তা নিয়ে বিরাট সংশয়। ইতিমধ্যেই কলকাতার হোটেল, রেস্তোরাঁগুলি এলপিপি সঙ্কটের মুখে। অনেকের দাবি, আর এক দুদিন হয়তো বন্ধ রাখা যাবে। অনেক রেস্তোরাঁ বিকল্প হিসেবে উনুন, স্টোভ ব্যবহার করতেও শুরু করে।