নিউটাউনে এবার 'ডিম থেরাপির' শিকার খোদ বিজেপি নেতা। অভিযোগ, বরুণ বিশ্বাস নামে ওই বিজেপি নেতা এক অভিজাত আবাসনে বৃদ্ধার ফ্ল্যাট দখল করে রেখেছিলেন। তারই প্রতিবাদে তাঁকে 'শাস্তি' দেয় আম আদমি। ক্ষুব্ধ জনতা ডিম ছোড়ার পাশাপাশি, নেতার গালে কষিয়ে চড়-থাপ্পড় দেন। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।