রবিবার উত্তপ্ত হল কলকাতা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং। বুলডোজার দিয়ে উচ্ছেদের আশঙ্কার প্রতিবাদেই এই বিক্ষোভের আয়োজন। বিক্ষোভ চলাকালীন আচমকাই কিছু আন্দোলনকারী ইট ছুড়তে শুরু করে। পুলিশ মৃদু বলপ্রয়োগ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।